‘দণ্ডপ্রাপ্তরা সিটি নির্বাচনে প্রার্থী হতে পারবে না’

hanif-mahbub-ul-alam-hanif-intro-311x186 নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্তরা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। জনগণই বিচার করবেন তারা ভাল লোককে নাকি খারাপ লোককে নির্বাচিত করবেন।’

কুষ্টিয়া শহরের আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বুধবার সকাল সাড়ে ১০টায় ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব’ নামে নবনির্মিত একাডেমিক ভবন ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধনকালে সাংবাদিকদের এ সব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার কোনো সুযোগ নেই। ফলে কোন দল কাকে সমর্থন দিচ্ছে সেটি বড় নয়।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া এবং জনগণ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট বদরুদ্দোজা গামা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।