গোল্ডেন গ্লোবের ফলাফল ফাঁস?

টিনা ফে
টিনা ফে

একরকম লঙ্কাকাণ্ডই ঘটে গেল বলা চলে। চূড়ান্ত আসর বসার আগেই ফাঁস হয়ে গিয়েছিল ৭২তম গোল্ডেন গ্লোব পুরস্কারের ফলাফল। গোলমালটা বাধিয়েছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটwww.goldenglobes.com। সেখানেই সম্প্রতি ২০১৪ সালের বিজয়ী তালিকায় ২০১৫ সালে মনোনয়ন পাওয়া ছবির নাম উঠে আসে। সেরা ছবি (কমেডি) ও সেরা ছবি (ড্রামা) বিভাগে দেখা যায় ২০১৫ সালের বিজয়ীদের নাম।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে ২০১৪ সালের বিজয়ীদের ছবিসহ একটি পেজ রয়েছে। সেখানে গত বছরের সেরা ছবির (কমেডি) ঘরে ছিল আমেরিকান হাসল ও সেরা ছবি (ড্রামা) বিভাগে ছিল টুয়েলভ ইয়ার্স আ স্ল্যাভ ছবির নাম। কিন্তু দিনকয়েক আগে হঠাৎ বদলে যায় বিজয়ীদের নাম। আমেরিকান হাসল ছবির নিচে ভেসে ওঠে মেরিল স্ট্রিপ অভিনীত ইনটু দ্য উডস ছবির নাম। আর টুয়েলভ ইয়ার্স আ স্ল্যাভ ছবির ঘরে সেলমার নাম ভেসে ওঠে। কিছুক্ষণ পরেই অবশ্য ভুল শুধরে নেয় ওয়েবসাইটটি। ভুলের কারণ হিসেবে তারা জানায়, এটি যান্ত্রিক ত্রুটি মাত্র। সত্যিকারের বিজয়ীদের নাম তো জানা যাবে আজ!

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।