নগরীতে বামাক’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবাধিকার রক্ষার আহ্বান

Photo-0003কামরুল ইসলাম হৃদয়,চট্টগ্রাম:নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সাহসের প্রতিযোগিতা করতে হবে। ভাল কাজের জন্য অভিনন্দন জানিয়ে দিতে হবে। মানুষ হতে হবে এবং অবশ্যই সেই মানুষের আদর্শ, মনুষ্যত্ববোধ থাকতে হবে।আজ বাংলাদেশ মানবাধিকার কমিশন (বামাক) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বাংলাদেশ মানবাধিকার কমিশন কলেজ-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র পরিষদ, চট্টগ্রাম শাখার উদ্যোগে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ওই আলেঅচনা সভা অনুষ্ঠিতহয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি লায়ন এম. এ. সোহেল আহম্মদ মৃধার এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের সহ সাধারণ সম্পাদক আবু সাদাত মো: সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পিপি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এ্যাডভোকেট আবুল হাশেম।মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো: মহিউদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক কবি-লেখক মো: জোবায়ের, জ্যেষ্ঠ সহ-সভাপতি কবি এডিসি (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, জুনিয়র চেম্বার বাংলাদেশের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, ওসেপ এর এমডি রোটারিয়ান মুহাম্মদ জসিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত বেলাল, আবেদা আজাদ, ডাবলমুরিং থানা শাখার সভাপতি আবদুল মজিদ চৌধুরী, খুলশী থানার সভাপতি আমিনুল হক বাবু, সদরঘাট থানার সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, চকবাজার থানার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, এপিপি এ্যাডভোকেট এস. এম. ফারুক, এ্যাডভোকেট রাশেদুল ইসলাম, রোকনুজ্জামান মুন্না, নগর ছাত্রলীগের সহ সভাপতি ইমতিয়াজ হোসেন, সাহেদ মিজান, অনুষ্ঠান উপকমিটির আহবায়ক আনিসুর রহমান, সচিব রায়হানুল কবির প্রমুখ।এছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান বিপুল, আবদুল মাবুদ জয়, শিমুল বড়ুয়া, আবু বকর, তাসরিফুল ইসলাম জিল্লু প্রমুখ।সভায় মুখ্য আলোচক অধ্যাপক মহিউদ্দীন খালেদ বলেন, আমরা সত্যাশ্রয়ী হবো, সবাই যার যার জায়গায় থাকলে বাংলাদেশ অবশ্যই একদিন সোনার বাংলায় পরিণত হবে। তিনি সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করে বলেন, শিক্ষার্থীরা আগে লেখাপড়ায় মনোযোগী হবেন এবং সুশিক্ষিত হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের অধিকার আদায়ের জন্য সোচ্চার হবেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।