রুবেলের মুক্তির দাবিতে রাজধানীতে মানব বন্ধন

ক্রিকেটার রুবেল
ক্রিকেটার রুবেল
নিজ জেলা বাগেরহাটের পর, এবার ঢাকার ক্রিকেট ভক্তরা জাতীয় দলের পেসার রুবেলের হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার মানব বন্ধন করেছে। ভক্তদের চাওয়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রুবেল। সেই সঙ্গে চিত্রনায়িকা হ্যাপীর শাস্তিও দাবি করেন অনেকে।
সমর্থকরা বলেন, রুবেল আমাদের জাতীয় সম্পদ, বিশ্বাকাপে তাকে আমাদের খুব প্রয়োজন, এসময় এমন মিথ্যা মামলায় জড়ানোর দায়ে আমরা হ্যাপীর শাস্তি দাবি করছি।
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য রুবেল হোসেনকে। রুবেলকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেট, শের-এ-বাংলা স্টেডিয়ামের সামনে এ মানব বন্ধন করেন সাধারণ ক্রিকেট ভক্তরা। তাদের দাবি, মিথ্যা মামলা দিয়ে রুবেল হোসেনকে হয়রানি করা হচ্ছে। এ জন্য চিত্রনায়িকা হ্যাপীকে এফডিসি থেকে বহিষ্কার ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ না দেয়ারও দাবি জানান তারা।
সেই সঙ্গে ভক্তরা সরকারের কাছে আকুল আবেদন করেন, রুবেলকে অবিলম্বে মুক্তি দিয়ে মাঠে ফিরিয়ে আনা হোক।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।