আম বয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

indexবাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার ৫০তম আসরের প্রথম পর্ব। দেশি-বিদেশি লাখো মুসল্লির পদচারণায় মুখরিত এখন টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান।

শুক্রবার ভোরে তাবলীগ জামাতের অন্যতম জ্যেষ্ঠ মুরব্বি পাকিস্তানের মাওলানা ইসমাঈল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আজকের জুমার নামাজে শরীক হওয়ার জন্য শীত-কুয়াশা উপেক্ষা করে ময়দানে জমায়েত হয়েছেন মুসল্লিরা।

দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লি ৪০টি খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে।

এদিকে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমার ময়দানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এছাড়া, ইজতেমার সার্বিক নিরাপত্তায় হেলিকপ্টার টহলসহ নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসির পক্ষ থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে এবং মহাখালী থেকে টঙ্গী পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করেছে র‌্যাব। দুই পর্বের এ ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রোববার।

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৬ জানুয়ারি এবং এ পর্বের আখেরি মোনাজাত হবে ১৮ জানুয়ারি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।