কমলাপুরে ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

swadesh newsরাজধানীর কমলাপুরে কন্টেইনার ডিপোর কাছে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা একটি ট্রেন কমলাপুরে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ১২-১৩ জন আহত হয়েছেন। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কমলাপুর আইসিডি থেকে এনএস কার্গো বের হচ্ছিলো। এসময় উল্টোদিক থেকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে ঢোকার আগেই ভ্যানটির ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যায়। আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে সেখানে দুইজন মারা যান।

ঘটনাস্থলে পরিদর্শনে এসে রেলমন্ত্রী মুজিবুল হক এই ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘এটা একটি নিছক দুর্ঘটনা, এই ধরনের ঘটনা আমাদের কাম্য নয়।’ তিনি এ ঘটনার জন্য কাভার্ড ভ্যানের চালকের গাফিলতিকেই দায়ী করেন।

ট্রেনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান রেলওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।