মোবাইল ফোন দিয়েই নিজ ঘরের দরজা নিয়ন্ত্রণ করা সম্ভব (ভিডিওসহ)

bogra-1419570296দেশ-বিদেশ যেখানেই থাকুন, সমস্যা নেই। কারণ, যে কোন স্থান থেকে মোবাইল ফোন দিয়েই নিজ ঘরের দরজা নিয়ন্ত্রণ করা সম্ভব। সাধারন মোবাইল ফোন হলেই চলবে। নির্দিষ্ট নম্বরে কল করলেই দরজা খুলবে। আবার কল করলে দরজা বন্ধ হয়ে যাবে। দারোয়ান অথবা অন্য কাউকে আর দরজা খুলে দিতে হবে না।
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবারি ইউনিয়নের মোবাইল টেলিফোন মেকানিক হুজাইফা খান সম্রাট এই ডিভাইস আবিস্কার করেছেন। তিনি রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় লোকজনকে। এলাকাবাসী তাকে এখন মোবাইল সম্রাট নামে ডাকেন।
আড়াই বছর গবেষণা করে সম্রাট মোবাইল ফোন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ঘরের দরজা নিয়ন্ত্রণের বিষয়টি আবিস্কার করেন। এটি তার পরীক্ষামূলক আবিস্কার। প্রথমে স্বল্প খরচে একটি ৩ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থ্যের একটি কাচের ঘর তৈরি করেন। এই ঘরে ১ ফুট দৈর্ঘ্যরে কাঁচের দরজার দুটি পাল্লা লাগানো হয়। এরপর মোবাইল ফোনের ব্যাটারীচালিত দুটি মোটর, দুটি সিম কার্ড, ম্যাগনেট এবং সার্কিট ব্যবহারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কিং দরজা তৈরি করা হয়। এরপর দূর থেকে মোবাইল ফোন সেটে নম্বর টিপে রিমোট কন্ট্রোলের মত দড়জা খোলা হয়। এতে তার খরচ হয়েছে ৬ হাজার টাকা।
সম্রাট জানান, স্বাভাবিক বাড়ি-ঘরের জন্য এ ধরণের দড়জা তৈরির ক্ষেত্রে ব্যয় হবে লক্ষাধিক টাকা।
সম্রাট ওই ইউনিয়নের বাহালগাছা গ্রামের কৃষখ খায়রুজ্জামানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে মেজো। স্থানীয় হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র। নিজেদের বাড়ির কাছে বিশ্বহরাগাছা বাজারে মোবাইল টেলিফোন মেকানিকের কাজ করে নিজের লেখাড়ার খরচ যোগান। পাশাপাশি সংসারের দেখভাল করেন।
সম্রাট জানান, ছোটবেলা থেকেই কিছু আবিস্কারের চিন্তা তার মাথায় ছিল। মোবাইল ফোনের ব্যবহার কিভাবে বাড়ানো যায় এটি নিয়ে আড়াই বছর গবেষণার পর সফলতা এসেছে। সহজে এই দরজা কেউ ভাঙতে পারবে না।
তিনি বলেন, আর্থিক সহযোগিতা পেলে দরজাটি আরো উন্নত করা সম্ভব। যেমন, দরজাটি কেউ খোলার চেষ্টা করলে মোবাইল ফোনে ম্যাসেজ আসবে। এতে চুরি প্রতিরোধ করা সম্ভব হবে। এটি নিয়েও গবেষণা চলছে।
সম্রাট বলেছে, সরকারি কিংবা বেসরকারি সংস্থার সহযোগিতা পেলে এ ধরণের দরজা তৈরি করে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এমনকি দেশেও এর অনেক চাহিদা রয়েছে। অর্থের অভাবে তা করা সম্ভব হচ্ছে না।

ভিডিও দেখতে ক্লিক করুন-https://www.youtube.com/watch?v=rK6efS-YEM4

 

Posted by Ab Emon

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।