ঘন কুয়াশায় সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চ চরে

সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী এমভি দ্বীপরাজ কীর্তনখোলা নদীর চরে আটকা পড়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটায় বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এমভি দ্বীপরাজ।

যাত্রাপতে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি কীর্তনখোলার বেলতলা নামক চরে আটকা পরে।

লঞ্চ কর্তৃপক্lanch_sm_511775523ষ লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ঘন্টাখানেক পরে যাত্রীদের নামিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটিতে প্রায় ২ শতাধিক যাত্রী রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহাবুবুর রহমান।

তিনি জানান, অন্যত্র যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এসব যাত্রীরা লঞ্চেই থেকে গেছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে রাতভর পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক আবুল বাশার জানান, বরিশাল-ঢাকাগামী এমভি দ্বীপরাজ লঞ্চটি রাত সাড়ে আটটায় যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে কীর্তনখোলা নদীর বেলতলা নামক স্থানে একটি চরে লঞ্চটি আটকা পড়ে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।