বিশ্বের সবচেয়ে বড় সেলফি বাংলাদেশে!

selfiসামাজিক যোগাযোগ মাধ্যমে তারুণ্যের বহিঃপ্রকাশ ঘটাতে বিশ্বজুড়ে চলছে সেলফি ঝড়। এবার বাংলাদেশ এই ঝড়ে বিশ্ব রেকর্ড করতে চলেছে। ২৫ নভেম্বর শনিবার বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বাংলাদেশের অন্তত ১,১৫১ জন সেলফি প্রেমীদের নিয়ে বিশ্বের বৃহত্তম সেলফি তোলা হয়।

এক সেলফিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মুখ চেনা ও বুঝা যায় এমন লক্ষ্য সামনে রেখেই বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগ নেয়া হয়। মাইক্রোসফট মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস)-এর সম্প্রতি বাজারজাত সেলফি ফোন লুমিয়া ৭৩০-এর সাহায্যে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলার রেকর্ডটি করা হয়।এই সেলফি রেকর্ডের গর্বিত অংশীদার হতে বাংলাদেশের হাজারেরও বেশী সাধারণ মানুষ বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলেন। তাঁরা সবাই নিজেদের অবারিত উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সম্প্রীতির বন্ধন ও ঐক্যের মহিমা তুলে ধরতেই যেনো এক রাজসিক ভঙ্গিতে বিশ্ব রেকর্ড গড়া সেলফিটিতে পোজ দেন।

সেলফি তোলার আনুষ্ঠানিকতার সময় বক্তব্য দিতে গিয়ে মাইক্রোসফটের এমার্জিং এশিয়া মার্কেটের জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘‘আজকাল সর্বত্র সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকহারে সেলফি তোলার সহজাত প্রবণতা চলছে। লুমিয়ার সাথে আমাদের যাত্রার মাইলফলক তৈরীতে আমরা লুমিয়া ৭৩০ মোবাইল ডিভাইসের সাহায্যে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড সৃষ্টির উদ্যোগটি নিয়েছি।”

এ ছাড়াও মাইক্রোসফট রায়েফ আল হাসান রাফার গাওয়া ‘লেট’স সেলফি’ নামে একটি সেলফি মিউজিক ভিডিও রিলিজ করেছে। মডেল সাফা কবীর এবং শবনম ফারিয়া সেলিব্রিটি গেস্ট হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।