সিংগাইরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, ২ মৃতদেহ উদ্ধার

manikganj_110759727 সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার কিটিংচর নামক এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক খাদের পানিতে ডুবে গেছে। এ ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ভোরে বেইলি ব্রিজ ভেঙে সিংগাইরগামী পাথর বোঝাই একটি ট্রাক খাদের পানিতে ডুবে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করেছে।

উদ্ধার কাজ এখনো চলছে বলে তিনি জানান।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।