মাহমুদুর রহমানকে ঘুষ গ্রহণের মামলায় জিজ্ঞাসাবাদ করবেন কানাডিয়ান তদন্ত সংস্থা

mmসাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবেন কানাডিয়ান তদন্ত সংস্থা। কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের কাছ থেকে ঘুষ গ্রহণের মামলায় এ জিজ্ঞাসাবাদ করবে কানাডিয়ান তদন্ত সংস্থাটি।

আজ রোববার মাহমুদুর রহমানকে এজন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। দুপুর ১টার পর যেকোনো সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা যায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলামের উপস্থিতিতে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হবে।

আদালত সূত্র হতে জানা যায়, নাইকো ঘুষ কেলেঙ্কারির মামলায় কানাডায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে একটি তদন্ত দল ঢাকায় এসেছেন। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে চিঠি লেখেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ঢাকার সিএমএম বরাবরে আবেদন করলে সিএমএম বিকাশ কুমার সাহা একটি মিস কেস খোলেন। সে মোতাবেক মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।