তিস্তা ইস্যু নিয়ে মমতার সঙ্গে কথা বলতে কলকাতায় গেলেন ৮ এমপি

tiataতিস্তার জলবন্টন, সন্ত্রাস, জঙ্গিবাদ, ট্যুরিজম, ভিসা সহজীকরণসহ অসমাপ্ত বিভিন্ন ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে শুক্রবার কলকাতায় গেছেন বাংলাদেশের ৮ সংসদ সদস্য।

আজ শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে হাওড়ার নিবান্নে এক বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের সংসদ সদস্যরা।। মমতা ব্যানার্জিকে তাঁরা বাংলাদেশ সফরেরও আমন্ত্রন জানাবেন।

সূত্র জানায়, এ সময় তারা সন্ত্রাস, জঙ্গীবাদ, স্থলসীমানা, শুষ্ক মৌসুমে বাংলাদেশ ও ভারত তথা পশ্চিমবঙ্গের মধ্যকার জলবন্টন সমস্যা, ট্যুরিজম, ভিসা সহজীকরণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।

সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দলটিতে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সরকার দলীয় সংসদ সদস্য পংকজ নাথ, নাহিম রাজ্জাক, মাহজাবিন খালেদ, শফিকুল ইসলাম শিমুল, কাজী নাবিল আহম্মেদ ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মুস্তফা লুত্ফুল্লাহ।

এছাড়া সংসদীয় দলটি বিজেপির উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সন্ত্রাস, জঙ্গীবাদ ও গণতন্ত্র চর্চার বিভিন্ন দিক এবং দু’দেশের আঞ্চলিক সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনা করবে। তবে তাদের প্রধান উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করা। পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে বাংলাদেশের পলাতক জঙ্গিরা যাতে তত্পরতা চালাতে না পারে সে বিষয়েও তারা কথা বলবেন মমতার সঙ্গে। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কথাও তারা জানাবেন মমতাকে।

কলকাতার পর বাংলাদেশের প্রতিনিধ দলটি দিল্লি যাবে। সেখানে প্রতিনিধি দলটি ভারতীয় লোকসভায় স্পিকার, মন্ত্রিবর্গ, সংসদ-সদস্যবৃন্দ, কংগ্রেসনেতা রাহুল গান্ধীর সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।