ফজলে হাসান আবেদ ট্রাস্ট উইমেন হিরো অ্যাওয়ার্ড পেলেন

fojle swadesgব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ট্রাস্ট উইমেন ২০১৪ হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন। নারীর অধিকার রক্ষা ও অগ্রগতিতে তার উদ্ভাবনী কর্মকাণ্ড ও বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত ট্রাস্ট উইমেন সম্মেলনে এ পুরস্কার তুলে দেন জর্ডানের রানি নূর আল-হুসেইন। স্যার ফজলে হাসান আবেদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্র্যাক ইউকে’র কাউন্সিল অব ট্রাস্টির চেয়ারপারসন সিমন সুলতানা।

প্রতি বছর থমসন রয়টার্স ফাউন্ডেশনের আয়োজনে এই ট্রাস্ট উইমেন সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী নারীদের নানা সংকট মোকাবিলায় বাস্তব সমাধানে অবদান রাখার জন্য প্রতি বছর দু’জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হয়। এ বছর পুরস্কারের জন্য বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ১৬০ জন ব্যক্তি মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্য থেকে ট্রাস্ট উইমেনের ১৩ সদস্য বিশিষ্ট অ্যাডভাইজরি বোর্ড স্যার ফজলে হাসান আবেদকে নির্বাচন করেন।

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিকভাবে অবদান রাখছে। এর লক্ষাধিক কর্মী মাইক্রো ফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, আইনি অধিকারসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশ্বের ১২টি দেশের সাড়ে তের কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।