নাটোরের লালপুর উপজেলার কচুয়া গ্রামে আশরাফ আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বুধবার দিনগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আশরাফ লালপুরের বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে। সে স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী নিহত আশরাফকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেন। তিনি এ হত্যাকান্ডের জন্য বিএনপিকে দায়ী করেন।
পুলিশ জানায়, আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশের মাঠে আশরাফের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হাই তালুকদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।