সিরাজগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট, আহত ৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির সময় বাঁধা দেবার কারণে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় উপজেলার নওগা জিন্দানী কলেজের অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক জহুরুল ইসলাম ও তার চাচা হাজী নিজাম উদ্দিনসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জহুরুলকে গুরতর অবস্থায় সিরাজগঞ্জ শহরের বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত জহুরুলের বড় ভাই চলনবিল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পরিচালক খায়রুজ্জামান মুন্না জানান, রাত ২ টার দিকে মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় আগ্নেয়াস্ত্র, রড ও চা-পাতি নিয়ে ১৫/২০ জনের ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা চাচা হাজী নিজাম উদ্দিন, চাচী রূপালী খাতুন, চাচাতো ভাই রাজু ও রাকিববে হাত-পা বেঁধে ফেলে। তাদের জিম্মি করে ডাকাতদল চাচার চিকিৎসার জন্য ঘরের মধ্যে আলমারিতে রাখা নগদ ৪ লাখ টাকা এবং ৬/৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় জহুরুল ডাকাতদের বাঁধ দেবার চেষ্টা করলে ডাকাতরা তাকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ির সকলের চিৎকার শুরু করলে ডাকাতদের আঘাতে আরো ৪ জন আহত হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। খবর পেয়ে সকালে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থল তাড়াশ ও উল্লপাড়া থানার সীমান্তবর্তী। বাড়িটি অরক্ষিত হবার কারনে ডাকাতদল সহজেই ডাকাতি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ ডাকাতদের আটক করতে তদন্ত চালাচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।