চট্টগ্রামে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা, অনুশীলন কাল

pic.3

কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান,চট্টগ্রাম:  টেস্ট মিশন শেষ। ৩-০ তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।ওয়ানডে সিরিজে ৫টি ম্যাচ খেলবে দুই দল। বন্দরনগরী চট্টগ্রামেই হবে দুটি ম্যাচ। দিবারাত্রির এ ম্যাচগুলো হবে ২১ ও ২৩ নভেম্বর।জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। আর এ বছর একটি ওয়ানডেতেও জয় পায়নি বাংলাদেশ। হারতে হয়েছে দুর্বল আফগানিস্তানের বিপক্ষেও। চলতি বছর ১৪টি ওয়ানডেতে ১৩টিতে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে একটি ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ব্যক্তিগতভাবে মুশফিক, আনামুল হক বিজয় ও সাকিব ব্যাট হাতে রান করলেও দল হেরে যওয়ায় তা ম্লান হয়ে যায়।এদিকে, মাশরাফি বিন মর্তুজার অধীনে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের জন্যে তাকে ওয়ানডের অধিনায়ক করেছে বিসিবি।এরই মধ্যে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। মাশরাফি, সাব্বির রহমান ও আল-আমিন হোসেন সোমবার সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে হোটেলে অবস্থান করছেন তারা। এদিকে ওয়ানডে স্কোয়াডের আরেক ক্রিকেটার আরাফাত সানি। চট্টগ্রাম টেস্ট চলাকালেই দলের সঙ্গে যোগ দেন।এদিকে মূল ম্যাচে নামার আগে জিম্বাবুয়ে দল একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে। এই ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। ১৯ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, দুই দলই মঙ্গলবার বিকেল চারটায় অনুশীলন করবে।বিসিবি একাদশ : আনামুল হক বিজয়, শামসুর রহমান, রনি তালুকদার, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, মো. শহীদ, নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন লিখন।

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।