ওবায়দুল ইসমলাম রবি, চারঘাট,রাজশাহী প্রতিনিধিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আ’লীগের সভাপতি শাহরিয়ার আলম বলেছেন, যুবলীগের কর্মীদের তারুণ্যের প্রতিক হিসাবে কাজ করতে হবে। তাদের বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন পূরণে আত্ম নিবেদিত হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, সার-বীজ ও কীটনাশক ভর্তুকি দিয়ে কৃষি সেক্টরের উন্নয়ন সহ মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য এ সরকার নিরলস ভাবে কাজ করছে। সেই কাজকে ত্বরান্বিত করতে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। একযুগ পরে গতকাল সোমবার বিকেল ৪ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীেেগর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। চারঘাট উপজেল যুবলীগের সভাপতি ইমদাদুল ইসলামের সভাপতিত্বে সোমবার বিকেলে সম্মেলনে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ । ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম (পাভেল), জেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, চারঘাট উপজেলা আ’লীগে সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মকলেচুর রহমান মকা, নাজমূল হক, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক আব্বাস আলী শেখ ও পৌর আ’লীগের সাঃ সম্পাদক একরামূল হকসহ বিভিন্ন ইউনিয়নে সভাপতি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।