জাপানিজ মোটর নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ‘মিরাই’ নামে ফুয়েল সেল গাড়ী নির্মাণ করেছে। ‘মিরাই’ শব্দটির জাপানিজ অর্থ হল ‘ভবিষ্যৎ’।
অটোমোটিভ শিল্পে গাড়িটি একটা টার্নিং পয়েন্ট বলা যায়। কারণ এটি পরিবেশের ক্ষতি ও তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে বলে আশা করা যায়।
যুগান্তকারী এই গাড়িটি হাইড্রোজেনের একটি সিংগেল ট্যাঙ্কের উপর ভিত্তি করে তিনশ মাইল পারি দিতে পারবে। এছাড়া পুনরায় জ্বালানি নিতে পাঁচ মিনিটেরও কম সময় নিবে। তবে গাড়ি থেকে শুধুমাত্র জলীয়বাষ্প নির্গত হবে।
২০১৫ সাল নাগাদ ক্যালিফোর্নিয়াতে হাইড্রোজেন চালিত টয়োটা ‘মিরাই’ বিক্রয় শুরু হবে এবং ২০১৬ সালে নর্থইস্টে।
উল্লেখ্য, টোকিও ট্রেডিং থেকে টয়োটার শেয়ার মূল্য ৬৯০৪ ইয়েন থেকে ০.৯% কমে গিয়েছিল, যা এবছর ৭.৫% এ উন্নীত হয়।