প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, বিশ্বের সব সংসদকে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে্- এটা আমাদের জন্য বিরল সম্মান, অনন্য ইতিহাস। যে বাংলাদেশ তিনবার সিপিএর সদস্যপদ হারিয়েছে, সে বাংলাদেশ আজ সিপিএর নেতৃত্ব দিচ্ছে। রোববার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে একটি ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন সিপিএর চেয়ারপারসন ও সাবের হোসেন চৌধুরী আইপিওর সভাপতি নির্বাচিত হওয়ায় এই ধন্যবাদ প্রস্তাব আনা হয়।। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দুজন প্রার্থীকে বিজয়ী করায় একটি বিরাট দায়িত্ব পড়েছে গণতান্ত্রিক দেশগুলোকে এগিয়ে নিতে। এটা বিরাট গুরুদায়িত্বও বটে। সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দেয়া হবে। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলেছে, সারা বিশ্ব তাদের জবাব দিয়ে দিয়েছে। এর পরও যারা কথা বলছেন, তারা অর্বাচীন। গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা নেই। প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে চাই। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ তৈরি করেই আমরা সেটা পালন করব। দেশবাসীর সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস আমাদের ওপর আছে। সে জন্যই সিপিএ ও আইপিএতে আমরা এমন বিজয় পেয়েছি। জিম্বাবুয়েকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুমিনুল হককে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

bn swadesgh24রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোম ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলে জানিয়েছেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মশিহুর রহমান।

রোববার রাত আটটায় শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ নভেম্বর রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচিও পালন করবে শিক্ষক সমিতি বলে জানিয়েছেন মশিহুর রহমান।

তিনি আরে বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্য হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।