নাচার সময় স্ত্রীর গায়ে ধাক্কা লাগায় কিশোরকে পিটিয়ে হত্যা

studentswadesh24এবার বিয়ের অনুষ্ঠানে নাচার সময় স্ত্রীর গায়ে ধাক্কা লাগার দায়ে স্বামী-সন্তান মিলে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় কামরাঙ্গীর চর কেয়ার হাসপাতালে শাকিল খানের (১৫) মৃত্যু হয়। শাকিল খান বরিশাল জেলার বাবুগঞ্জের ঘটকের চরের রাকিব খানের ছেলে। সে মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডের থাকত।

রাত ৩টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে তাদের বাড়ির পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে সবাই নাচার সময় শাকিলের সঙ্গে আছিয়া বেগমের ধাক্কা লাগে। এতে ওই নারীর ঠোঁট কেটে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী কামাল হোসেন, ছেলে সাগর ও আকাশ মিলে শাকিলকে মারধর করেন।

তিনি জানান, এরই জের ধরে শুক্রবার রাতেও শাকিলকে মারধর করা হয়। এতে শাকিল গুরুতর আহত হয়। পরে তাকে কামরাঙ্গীর চর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- কামাল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৩৬), বোন নাজমা বেগম (৪২), ভাগিনার ছেলে নাজিম (২৪) ও ভাই মো. শাজাহান (৩০)।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।