নিউক্যাসল চমকে ধরাশায়ী ম্যানসিটি

48135_s4 ক্যাপিটাল ওয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে চমকে দিলো নিউক্যাসল। বুধবার প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৪তম স্থানে থাকা দল নিউক্যাসল। শেষ আটে তারা লড়বে লিভারপুলের বিপক্ষে। আর সেখানে তাদের লক্ষ্য থাকবে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এই আসরের সেমিফাইনালে ওঠা। ম্যানসিটির বিপক্ষে এর আগে টানা পাঁচ ম্যাচে কোন গোল করতে পারেনি নিউক্যাসল। আর সর্বশেষ ১৪ ম্যাচে কমপক্ষে দু’টি গোল খেয়েছে সিটির ক্লাবটির কাছে। ম্যানসিটির মাঠ ইত্তিহাদে এর আগে ১০ বার সফর করে জয় পায়নি নিউক্যাসল। ১১তম সফরে স্বাগতিকদের প্রথমবারের মতো হারালো তারা। আর ক্যাপিটাল ওয়ান কাপে ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির এটিই প্রথম হার। অন্যদিকে ২০১০ সালে নিউক্যাসলের দায়িত্ব নেয়ার পর দলকে এই প্রথমবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের শেষ আটে ওঠালেন কোচ অ্যালান পারডিউ। অথচ ইংলিশ প্রিমিয়ার লীগের এই মওসুমের শুরুতে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ক্লাবটির সমর্থকরা। বিশেষ করে শুরুতে টানা ৬ ম্যাচ হারের পর অনেকে ধরে নিয়েছিলেন- বিদায়ের সময় হয়ে গেছে তার। কিন্তু কর্তৃপক্ষ তার ওপর আস্থা রাখেন। আর সেই আস্থার প্রতিদান দিয়ে প্রিমিয়ার লীগে সর্বশেষ দুই ম্যাচ তার দল জিতেছে। পয়েন্ট টেবিলের তলানি থেকে তারা উঠে গেছে ১৪তম স্থানে। লিস্টার সিটিকে ১-০ ও টটেনহ্যামকে হারায় ২-১ গোলে। আর এবার তারা হারালো বর্তমান চ্যাম্পিয়নদের। ওদিকে গত সপ্তাহ থেকে হঠাৎ যেন ছন্দপতন হয়েছে ম্যানসিটির। সব মিলিয়ে টানা তিন ম্যাচে তারা জয়বঞ্চিত। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে সিএসকেএ মস্কোর সঙ্গে ২-২ গোল ড্র করার পর প্রিমিয়ার লীগে ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হারে। আর এবার তারা ক্যাপিটাল ওয়ান কাপে শিকার হলো নিউক্যাসলের। এদিন শক্তিশালী ম্যানসিটির বিপক্ষে তরুণদের নিয়ে গড়া দল নামান নিউক্যাসল কোচ অ্যালান পারডিউ। আর ম্যাচে ষষ্ঠ মিনিটেই তার আস্থার প্রতিদান দেন জ্যামাইকার অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার রোনালদো আরোনস। তিনি দারুণভাবে এগিয়ে দেন সফরকারীদের। আর ৭৫তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ২৫ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার মুসা সিসোকো।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।