জামায়াতের ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শ্যামপুরে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে, হাজারীবাগের একটি বাসার সামনে থেকে আটটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, বেলা আড়াইটার দিকে শ্যামপুরের রাস্তায় বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বাসটি রাস্তার পাশে রাখা ছিল। এতে কোন যাত্রী ছিলো না বলে জানান তিনি। এদিকে দুপুরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বাসার সামনে থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব-২ এর সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম