পলাশবাড়ীতে জামায়াতের হরতালে ৯ টি যানবাহন ভাঙচুর ॥ সড়ক অবরোধ

Palashbri-Hartal-Photo

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলাকালে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে পিকেটাররা ৯টি যানবহান ভাঙচুর করেছে। এ সময় পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের গুলি ছোড়ে। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর, ব্র্যাক মোড় ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল মোড়, ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে পিকেটাররা। পিকেটারদের ভাঙচুরের শিকার যানবাহন সমূহ গুলো হচ্ছে, ঢাকা-মেট্রো-ট-১০৩৯, ঢাকা-মেট্রো-ট-১৪-৭৬৩৪, ঢাকা-মেট্রো-ন-১১-৮২৪০, ঢাকা-মেট্রো-ট-১৬-৩৯৮১, ঢাকা-মেট্রো-ট-১১-৫৫৩৪, ঢাকা-মেট্রো-ট-১১-৫৯৬৯ ও যাত্রীবাহী বাস ঢাকা-মেট্রো-১৪-২২৫০ সহ কমপক্ষে ৯টি যানবাহন ভাঙচুর করে। এদিকে, সকালে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় অবরোধের মুখে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও পিকেটারদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টা উপজেলার কোথাও কোন নাশকতা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।