৫ কেজি গাঁজা উদ্ধার গাইবান্ধায় গ্রেফতারকৃত ৬ মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে সাজা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ ৬ মাদক বিক্রেতা ও সেবীকে গ্রেফতার করেছে। ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জানা গেছে, গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল ইসলামের নেতৃত্বে ও পলাশবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার কাতুলী, নান্দিশহর, উদয়সাগর, রাইগ্রাম ও দুবলাগাড়ী ও জামালপুর গ্রামের ৬ মাদক ব্যবসায়ীকে সদরের জামালপুর গ্রামের মাদক বিক্রেতা লাইলী বেগমের বাড়ীতে থেকে আটক করে। পরে তাদের গাইবান্ধা নেয়া হলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল ইসলাম আব্দুর রহমান, মাদক ব্যবসায়ী নায়েব আলী ও লাইলী বেগমকে দেড় বছর করে এবং অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক রাফিউল ইসলাম বলেন, আব্দুর রহমানসহ সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের এলাকায় মাদক সেবনের আসর ও নির্বিঘেœ ব্যবসা চালিয়ে আসছিল।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ