সৈয়দ মুজতবা আলী একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব

 syed mujtoba aali

গাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সৈয়দ মুজতবা আলী শুধু একজন লেখক ছিলেন না। মনে প্রাণে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। আর এই শিক্ষা তিনি পেয়েছিলেন পরিবার থেকে। তার বাবা সিকন্দার আলী ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। একই সঙ্গে তিনি অন্যধর্মানুসারিদের সঙ্গেও ভাল সম্পর্ক রাখতেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে “সৈয়দ মুজতবা আলীর অসাম্প্রদায়িক চেতনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রগতিশীল লেখক ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্ম ও আন্তঃসাংস্কৃতি সংলাপ কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড. নূরুর রহমান খান। মূল প্রবন্ধ পাঠ করেন কবি সৌমিত্র দেব। আলোচনায় অংশ নেন ড. কাজী নুরুল ইসলাম, অধ্যাপক নুসরাত সুলতানা, কবি আবুল বাসার সেরনিয়াবাদ, রাফেয়া আবেদীন, দিলদার হোসেন ও নাজমা আক্তার।
ড. কাজী নুরুল ইসলাম বলেন, মুজতবা আলী ছিলেন একজন উদার মানবতাবাদী। তার জন্মদিন আমাদের কাছে অবশ্যই পালনীয়। সৌমিত্র দেব বলেন, সৈয়দ মুজতবা আলী তার সমগ্র জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি অসাম্প্রদায়িক ছিলেন। বাংলাদেশের ভাষা আন্দোলনে তার ভ’মিকা ছিল উজ্জ্বল। আবুল বাসার সেরনিয়াবাদ বলেন, মুজতবা আলী শুধু ধর্মীয় সাম্প্রদায়িকতার উর্দ্ধে ছিলেন না। তিনি ছিলেন সব ধরনের জাতিগত ও আঞ্চলিক সাম্প্রদায়িকতার উর্দ্ধে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ