ইসরায়েলের ৩০ দফা হামলায় নিহত ৫

gaza_swadeshnews24ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার গাজায় ৩০ দফা বিমান হামলা চালিয়েছে। এতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অপরদিকে গাজার যোদ্ধারা ইসরায়েলে ছয়টি রকেট নিক্ষেপ করেছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যুদ্ধ বিরতি আলোচনা পুনরায় শুরু করতে তোড়জোড় শুরু করেছেন।

গাজার জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আল-মাগাজি শিবিরে এক বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে এবং নুসাইরাও শিবিরের আল-কাসাম মসজিদেও ধ্বংস্তূপ থেকে অপর তিনটি লাশ বের করা হয়েছে।

ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি যুদ্ধ বিমান নুসাইরাত, জাইতুন ও জাবালিয়া এলাকায় একটি করে মোট তিনটি মসজিদ ধ্বংস করেছে। তিনটির মধ্যে অন্তত দু’টি হামাসের সঙ্গে ঘনিষ্ঠ মনে করা হয়।

অপরদিকে ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা শনিবার ইসরায়েলে ছয়টি রকেট নিক্ষেপ করেছে। এ নিয়ে শুক্রবার ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর ইসরায়েলে গাজা থেকে রকেট নিক্ষেপের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।

শুক্রবার রকেট হামলায় এক বেসামরিক নাগরিক ও এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। তবে কেউ আহত বা কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েল বলেছে তারা শুক্রবার থেকে গাজায় প্রায় এক শ’টি হামলা চালিয়েছে। যার ৩০টি মধ্যরাত থেকে।

ফিলিস্তিনি হাসপাতাল সূত্র জানায়, যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ১০ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে।

৮ জুলাই থেকে এ পর্যন্ত মোট অন্তত ১৯শ’ ফিলিস্তিনি এবং ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছে। নিহত ইসরায়েলি দের প্রায় সকলেই সৈন্য।

জাতিসংঘ বলেছে, ৮ জুলাই থেকে নিহত ফিলিস্তিনিদের এক হাজার তিন শ’ ৫৪ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে ৪৪৭টি শিশু রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।