‘ফখরুলদের নামে উকিল নোটিশ পাঠানো উচিত’

hasan-mahmud-awami-league-leader-112-311x186আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাকে উকিল নোটিশ না পাঠিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের তারেক রহমানের উকিল নোটিশ পাঠানো উচিত।’

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা ও কনজ্যুমার্স রাইটস সোসাইটি আয়োজিত ‘চলমান রাজনীতি, স্থিতিশীল বাজার, বিষমুক্ত খাবার-ঈদ আনন্দে জনগণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সুইসব্যাংক থেকে টাকা আনার ঘোষণা দেওয়ায় বিএনপির নেতারা যেভাবে অস্বস্তি প্রকাশ করেছেন, তাতে তাদেরকেই তারেক রহমানের উকিল নোটিশ পাঠানো উচিত।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো উকিল নোটিশ সম্পর্কে তিনি বলেন, তিনি (তারেক রহমান) আমার ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছেন। কিন্তু আমি পাইনি। পাওয়ার পরে সিদ্ধান্ত নেবো।

মানব উন্নয়ন সূচকে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ভারতের মানুষের গড় আয়ুর চেয়েও বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘যারা খাদ্যে ভেজাল মেশায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে। খাবারের পাশাপাশি রাজনীতিকে বিষমুক্ত করতে হবে। খাদ্য বিষমুক্ত করার জন্য রাজনীতিকে বিএনপি-জামায়াতের বিষমুক্ত রাখতে হবে।’

এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ নাগরিক সেবার উপদেষ্টা চিত্তরঞ্জন দাস সভায় সভাপতিত্ব করেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।