আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাকে হত্যার অভিযোগে পুত্র শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের রহিমা বেগমকে (৭৫) হত্যার অভিযোগে গত শুক্রবার বিকেলে উপজেলার রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের ভাদু শেখের পুত্র। উল্লেখ্য গত বুধবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের কদমতলি-বাছহাটি গ্রামের একটি খাল থেকে রহিমা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত রোববার শহিদুল তার মা রহিমা বেগমকে নিয়ে পঞ্চগড় জেলায় আত্মীয়র বাড়ি বেড়াতে যায়। মঙ্গলবার সকালে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় পৌঁছায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে শহিদুল তার মাকে শ্বাসরোধে হত্যা করে লাশ কদমতলি-বাছহাটি খালের পাটের জাগের নিচে লুকিয়ে রাখে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল মাকে হত্যার কথা স্বীকার করলেও এর কারণ এখনো জানা যায়নি।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম