বাঙ্গালী নদীর সেতুর পাইলিং কাজে নিম্নমানের সামগ্রী

Shato-Photo

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনীতে বাঙ্গালী নদীর উপর নির্মাণাধীন সেতুর পাইলিং কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। গত ১০ দিনের ভারী বর্ষণের সুযোগে সেতুর পশ্চিম পাশে ময়লাযুক্ত পাথর দিয়ে ঢালাইয়ের কাজ চলছে। বিষয়টি টের পেয়ে রামনগর গ্রামের লোকজন একত্রিত হয়ে বাধা দেয়। ফলে নির্মাণ শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা দেখা যায়। এ ছাড়া সেতুর পাইলিং স্থানের প্রায় ৫০ গজ দূরে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে পশ্চিম প্রান্তে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। রামনগর গ্রামের আফজাল হোসেন, রহিম মিয়া, কাদের মিয়া বলেন, এভাবে নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ কাজ হলে আগামীতে সেতুটি হুমকির মুখে পড়বে। একই গ্রামের আমজাদ ফকির ও ছায়দার রহমান বলেন, সুযোগ পেলেই নির্মাণ শ্রমিকেরা ময়লা মিশ্রিত পাথর ব্যবহার করে। গ্রামবাসীর পক্ষে সবসময় বিষয়টি দেখা সম্ভব নয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। সাঘাটা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, সাঘাটা ও গোবিন্দগঞ্জ এলাকাবাসীর সুবিধার্থে ২৮ কোটি টাকা ব্যয়ে ওই স্থানে সেতু নির্মাণের কাজ শুরু হয়। এটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, বছরের প্রথম থেকে শুরু হওয়া সেতুর অধিকাংশ পিলারের পাইলিং সম্পূর্ণ হওয়ার পথে। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে পাইলিং করার বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।