কাঁচা মরিচের যত গুণ

kmrch22-311x186ভারতীয় উপমহাদেশসহ মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় কাঁচা মরিচের কদর সবচেয়ে বেশি। খাবারে স্বাদ আর ঝাঁজ আনতে কাঁচা মরিচের তুলনা নেই। ক্যাপসিকাম অ্যানাম জাতের একটি সবজি হলো এই কাঁচা মরিচ।

যথেষ্ট গুণ সম্পন্ন এই কাঁচা মরিচ নিয়ে পুষ্টিবিদরা বলছেন, এটি ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’-এর এক দারুণ উৎস। মাত্র আধকাপ কাটা কাঁচা মরিচে আছে প্রায় ১৮২ মিলিগ্রাম ভিটামিন সি, যা আমাদের দৈনিক ভিটামিন সি-এর চাহিদার দ্বিগুণ পূরণ করতে পারবে। আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে।

আধা কাপ পরিমাণ কাটা কাঁচা মরিচ বা এর পেস্টে যে পরিমাণ ভিটামিন এ আছে, তা পুরুষদের দৈনিক চাহিদার ২৯ শতাংশ এবং নারীদের দৈনিক চাহিদার ৩৮ শতাংশ পূরণ করতে পারবে। এছাড়া এ পরিমাণ কাঁচা মরিচে আছে আড়াই শ’ মিলিগ্রামের মতো পটাশিয়াম, আর বেশ কিছু পরিমান লৌহ।

বিজ্ঞানীরা আরো বলছেন, এই কাঁচা মরিচের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যাপসেইসিন, যা দেহের বিশেষ নিউরোপেপটাইডকে অবদমন করার ক্ষমতা রাখে এবং এভাবে ব্যথা কমাতে পারে। চিকিৎসাবিজ্ঞানে ক্যাপসেইসিন ক্রিম স্নায়ুর ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস ও সোরিয়াসিসে ব্যবহৃত হয়। তাই কাঁচা মরিচে কেবল ঝালই নয়, আছে অনেক উপকারী উপাদানও।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।