তরুণ উদ্যোক্তারা অর্থনীতির মূল চালিকা শক্তি: জয়

joy_swadeshnews24প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তরুণ উদ্যোক্তারা হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি। যত তরুন উদ্যোক্তা বাড়বে তত বাণিজ্য বাড়বে। এজন্য সরকার তরুণ উদ্যোক্তাদের গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে সেন্টার ফর রির্সাস অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘তরুণ উদ্যোক্তরাই উন্নতির চালিকা শক্তি’ শীর্ষক পলিসি ক্যাফেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জয়ের সঙ্গে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্ততাদের এ পলিসি ক্যাফেতে ৭০ জনের বেশি তরুণ উদ্যোক্ততা অংশ নেন। ২ ঘণ্টার এ পলিসি ক্যাফেতে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, সমাধান ও সম্ভাবনার কথা উঠে আসে। জয় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সে পথে কাছাকাছি চলে এসেছি, খুব একটা দেরি নাই। এসময় অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করার আহবান জানান জয়। তিনি বলেন, আমাদের দেশে ছোট বেলায় সন্তানদের জিজ্ঞেস করা হয় বড় হলে কি হবে। সন্তানরা ব্যবসা করবে, উদ্যোক্তা হবে বললে বাবা মা ক্ষেপে যান। বাবা-মায়েরা চান তাদের সন্তানরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় চাকরিজীবী হবে। বাবা-মায়েদের উদ্দেশ্যে জয় বলেন, সন্তানরা উদ্যোক্ত‍া হতে চাই বললে প্লিজ নিরুৎসাহিত করবেন না। আমেরিকাতে বেশির ভাগই চায় তারা নিজেরাই একটা প্রাইভেট ফার্মের মালিক হবে, ব্যবসা করে অনেক টাকা মালিক হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।