গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

DC-Gai-Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময় যোগ্য প্রতিপাদ্য শ্লোগান নিয়ে গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, পুরুস্কার বিরতণ ও মাদক বিরোধী স্বল্পদৈঘ্য চলচিত্র প্রদর্শন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়। গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহছানে এলাহী, সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সিভিল সার্জন ডা: আহাদ আলী, সরকারী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা সার্কেলের পরিদর্শক তরুণ কুমার রায় প্রমূখ। আলোচনা সভা শেষে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন ও সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয় কর্তৃক শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে মাদক বিরোধী স্বল্পদৈঘ্য চলচিত্র প্রদর্শন করা হয়।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week