কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার হারাগিলির পার গ্রামে ঘটনাটি ঘটে। ভোরে তানিয়া আক্তার তানি (২০) গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তানিয়ার স্বামী মুকুলের শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণেই মুকুল এ ঘটনাটি ঘটিয়েছে।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি