শ্রীপুরে এলাকাবাসি-ডাকাত সংঘর্ষে এক ডাকাত নিহত

dakatগাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ডুমনী গ্রামে ডাকাতির সময় এলাকাবাসী ও ডাকাতদের মধ্যে সংঘর্ষে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও দা’য়ের কোপে দুই এলাকাবাসি আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য সোহেল রানা (৩৫) শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা। আহত দুই গ্রামবাসী হল সুধন চন্দ্র (৪২) ও মানিক চন্দ্র (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, রাত দুইটার দিকে কমপক্ষে ১০ জনের একদল ডাকাত রাম দা, রড ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী অরুণ দাসের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় ডাকাতদের খুঁনসুটির শব্দে বাড়ির লোকজন দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে ডাকাতেরা একযোগে বাড়ির একটি ঘরে ঢুকে কয়েক ভরি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল লুট করে। এসময় অন্য ঘরে থাকা লোকজন মুঠোফোনে প্রতিবেশীদের কাছে ডাকাত আক্রমণের খবর জানিয়ে দেয়। প্রতিবেশীরা চারদিক থেকে ঘেরাও করে ডাকাতদের আক্রমণের চেষ্টা করে। এতে এলাকাবাসীর সাথে ডাকাতদের সংঘর্ষ হয়। ডাকাতদের এলোপাতাড়ি দা’য়ের কোপে দুই গ্রামবাসি গুরুতর আহত হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পরে সোহেল রানা (৩৫)  নামে এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তার বাড়ি শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। তার বাবার নাম জানা যায়নি। অন্যান্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,