স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

Madaripur_District_Map_Bangladesh25-311x186মাদারীপুরে নিপা আক্তার সুবর্ণা নামের এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় শুক্রবার বিকেলে রিপন দালাল (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক রিপন সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের আব্দুল লতিফ দালালের ছেলে।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকদেব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সদর উপজেলার রাস্তি বাজার থেকে তাকে আটক করা হয়। স্কুলছাত্রী অপহরণ ঘটনার সাথে জড়িত সকলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৮ জুন সকালে শহরের কুকরাইল এলাকার আতিয়ার রহমানে মেয়ে ও মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিপা আক্তার সুবর্ণা অপহৃত হয়। ওই সময় তার পরিবার বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু অপহরণ মামলা করেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,