ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

download (2)বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বারুইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সালাম মীর (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান। সালাম মীরের স্বজনদের বরাত দিয়ে এই প্রতিবেদককে তিনি জানান, সালাম তাঁর ছেলে রবিউল মীরকে (২৫) কিছুদিন আগে একটি মোটরসাইকেল কিনে দেন। মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে প্রতিদিন বাবাকে ১৫০ টাকা করে দিতেন রবিউল। 

এক সপ্তাহ ধরে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ছেলের মোটরসাইকেলটি জব্দ করেন সালাম। এ নিয়ে আজ সকালে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে বাবার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত সালামকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,