চাঁনখারপুলে ৯ হাজার লিটার ফরমালিন উদ্ধার

Formalin__bg_swadeshnews24রাজধানীর চাঁনখারপুল থেকে ৯০০০ লিটারেরও বেশি ফরমালিন উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওষুধ প্রশাসনের সিলগালা করা নাদিরা কেমিক্যাল স্টোরের গোডাউন থেকে এসব ফরমালিন উদ্ধার করা হয়। গোডাউনটির মালিক মামুনুর রশীদ ও রিয়াজুল রশীদ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডিএসসিসি’র নিবার্হী ম্যাজিস্ট্রেট অতুল মণ্ডলের নেতৃত্বে একটি দল সিলগালা করা তালা ভেঙে গোডাউনের ভেতর ২০০ লিটারের ৪০টি ড্রাম ভর্তি ফরমালিনের সন্ধান পান। এছাড়া ফরমালিনের ১০০টি কার্টুনও জব্দ করা হয়েছে। প্রত্যেকটা কার্টুনে ১২ থেকে ২৪ বোতল ফরমালিন ছিল বলেও জানান ম্যাজিস্ট্রেট।

অতুল মণ্ডল জানান, গোডাইনটি ওষুধ প্রশাসন সিলগালা করে দিয়েছিলো। কিন্তু সামনে দিয়ে সিলগালা করা থাকলেও পিছন দিয়ে রাস্তা তৈরি করে তারা ভেতরে ফরমালিন মজুদ করছিলো।

তিনি বলেন, ‘আমরা প্রথমে মই দিয়ে ছাদে ওঠার পর, ছাদের ভিতর দিয়ে ভেতরে কম্পিউটার চালু ও লোকজনের যাওয়া আসা দেখে ভেতরে প্রবেশ করি। ওইসময় ভেতর থাকা লোকজন ছাদ বেয়ে পালিয়ে যায়।’

তিনি আরো জানান, ফরমালিন উদ্ধারের পর গোডাউনটি চারদিক দিয়ে সিলগালা করে দিয়েছি। উদ্ধার করা সব ফরমালিন রোববার খোলা হবে।

এ বিষয়ে রাসায়নিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ফরমালিন ধ্বংস অথবা কোনো বিদ্যালয়ের ল্যাবরেটরিতে দেওয়া হবে। বর্তমানে ফরমালিনগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুদামে রাখা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,