গৃহবধূকে হত্যার অভিযোগে ভগ্নিপতি আটক

media-intro_img-Shariyatpur_District_Map_Bangladesh1-311x186শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি গ্রামের মজিবর রহমান খানের স্ত্রী মাকসুদা বেগমকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগে ভগ্নিপতি জসিম বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ হত্যার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মাকসুদা বেগম ঘরের বারান্দায় বসে কাজ করছিলেন। এসময় মাকসুদার ভগ্নিপতি জসিম বেপারী অতর্কিতভাবে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মকসুদার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে জসিম বেপারীকে আটক করে।

মাকসুদাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মনিরুল ইসলাম আরো জানান, ঘটনাস্থল থেকে ঘাতক জসিম বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পালং থানায় নিহতের স্বামী মজিবর রহমান খান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,