টঙ্গীতে অস্ত্র উদ্ধার: গ্রেপ্তার ২

 দত্তপাড়া হিমারদীঘি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। এ সময় সন্ত্রাসী হাবু বাহিনীর প্রধান হাবিবুর রহমান ওরফে হাত কাটা হাবু (৩৫) ও তার সহযোগী চিহ্নিত সন্ত্রাসী শিপন ওরফে ফতু (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল পুলিশ রিয়া গার্মেন্টের পেছনে সন্ত্রাসী হাবুর বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা তার বাসায় তল্লাশি চালিয়ে ৫টি ছোরা, ১টি চাপাতি, ৯টি হাবোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসব অস্ত্র ও বোমা হেফাজতে রাখার দায়ে ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ধৃত সন্ত্রাসীরা দত্তপাড়ার শীর্ষ সন্ত্রাসী ইমরানের প্রতিপক্ষ গ্রুপ। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। তারা যে কোন বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ অস্ত্রগুলো সংগ্রহ ও বোমা তৈরি করছিল।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,