খুলনায় শিক্ষা অফিসারকে মারপিট

শিক্ষকের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান। এ ব্যাপারে শিক্ষক তৌহিদুর রহমানের নামে থানায় মামলা হয়েছে। অপরদিকে মামলা করে বিপাকে পড়েছেন শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। তাকে  মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে। সূত্র জানায়, শিক্ষা অফিসার সম্প্রতি শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানোর জন্য একটি তালিকা প্রস্তুত করেন। তালিকায় সহকারী শিক্ষক তৌহিদুর রহমানের নাম বাদ পড়ায় তিনি তার নাম অন্তর্ভুক্তির জন্য শিক্ষা অফিসারকে চাপ প্রয়োগ করেন। শিক্ষা অফিসার এতে সম্মতি না হলে অফিসেই শিক্ষক তৌহিদুর রহমান কিছু বুঝে ওঠার আগেই শিক্ষা অফিসারকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। শিক্ষা অফিসারের চিৎকারে তার অফিস এবং পাশের অফিসের লোকজন দৌড়ে এসে শিক্ষা অফিসারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষক তৌহিদুর রহমান এখন মামলা তুলে নেয়ার জন্য শিক্ষা অফিসারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি দিয়েছে। এ নিয়ে তেরখাদার সকল শিক্ষক ফুঁসে উঠেছেন। গত ১১ই জুন উপজেলার ১০২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি প্রতিবাদ সভা করে ওই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ শিক্ষকরা এ কর্মকা-ের তীব্র নিন্দা জানান। 

এ ব্যাপারে শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান জানান, তিনি চরম নিরাপত্তাহীনতা বোধ করছেন। যে কোন সময় তার ওপর পুনঃহামলা হতে পারে এমনি আশঙ্কা করছেন। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,