রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রী সংস্থার বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার বিকালে ছাত্রী সংস্থার এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই ) সরদার ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রী সংস্থার কর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা জানাতে পারেন নি তিনি।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি