‘নূর হোসেন সম্পর্কে তথ্য চেয়েছে ভারত’

asaduzzaman_khan-311x186স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিষয়ে আরো তথ্য চেয়েছে ভারত। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, “ভারত নিশ্চিত করেছে নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হয়েছে। ভারতের কাছ থেকে এ সংক্রান্ত কাগজপত্র এসেছে। তারা বাংলাদেশের কাছে নূর হোসেন ও তার সহযোগীদের সম্পর্কে আরো তথ্য চেয়েছে।”

এর আগে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে নূর হোসেনের গ্রেপ্তারের বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ ব্যাপারে জানতে চায়।

উল্লেখ, গত শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার উপকণ্ঠে বাগুইহাটির কৈখালির ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্ট থেকে দুই সঙ্গীসহ নূর হোনেসকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল অপহৃতদের ছয়জন এবং পরদিন আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।

ওই সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যায়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,