শাহজালালে ৬০টি স্বর্ণের বারসহ আটক ৩

gold2981-311x186হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০টি স্বর্ণের বারসহ ৩ যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আবুধাবি থেকে আসা ৩ যাত্রী তাদের কাছে থাকা স্বর্ণের বার ৩ সহযোগীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর থেকে বেরিয়ে যায়। এরপর সোনা বহনকারী ৩ সহযোগী অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, “আটক হওয়া স্বর্ণ বারের ওজন সাত কেজি ৪০০ গ্রাম। এর দাম তিন কোটি ৭০ লাখ টাকা।”

আটক তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে বলেও জানান তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,