হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

hazi selim_coruption_swadeshnews24ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলা হয়েছে। হাজী সেলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পুরান ঢাকা নবাবপুরের একটি পরিবার।সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জমি দখলের অভিযোগটি গণমাধ্যমের কাছে তুলে ধরেন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এই সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেন হাজী সেলিম।

দুপুর সাড়ে ১২টায় জমির মালিক মৃত শামসুল ইসলামের পরিবারের পক্ষে তার স্ত্রী আনোয়ারা ইসলাম ও মেয়ে সানিয়া ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এ সময় সানিয়া ইসলাম বলেন, ‘পুরান ঢাকার নবাবপুরের ১০১, ১০২ ও ১০৩ নম্বর হোল্ডিংয়ে মোট সাড়ে ৬ কাঠা জমি রয়েছে। ১৯৯৬ সালে ক্রয়সূত্রে জমির মালিক আমার বাবা শামসুল ইসলাম। ওই সময় থেকেই তিনি জমিতে দোকান তুলে ভাড়া দিয়ে আসছিলেন।’

তিনি আরও বলেন, ‘২০১৩ সালের ২৫ অক্টোবর ওই জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করা হয়। ১৩ জুন জমিতে হাজী মোহাম্মদ সেলিম সশরীরে হাজির হয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে সকলকে চলে যাবার জন্য হুমকি দেন।’

এই সংবাদ সম্মেলনের পরে দুপুর ২টার দিকে রাজধানীর গ্রীন রোডের মদিনা স্কয়ার ভবনের নিজ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী সেলিম।

তিনি বলেন, ‘দুপুরে সংবাদ সম্মেলন করে মৃত শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই জমি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে আমি ও আমার পরিবারের ন্যূনতম কোনো সম্পৃক্তা নেই।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,