ভোলায় প্রতারক জিনের বাদশা আটক

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধি/আরঃআধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে অবৈধ ব্যবসা করে যাচ্ছে   ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার একদল প্রতারক। জিনের বাদশার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সমস্যা সমাধানের মিথ্যা আশ্বাস এবং মোবাইল ফোনে লোভ ও ভয় দেখিয়ে দিনের পর দিন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে  ভোলার বোরহানউদ্দিন উপজেলার সংঘবদ্ধ প্রতারক দল। প্রতারক দল জিনের বাদশার পরিচয় দিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।
এরই মধ্যে বোরহানউদ্দিনের কথিত জিনের বাদশাহ ইসমাইলকে স্থানীয় থানার এসআই বেলায়েত আটক করার পর থানায় না রেখে অন্যত্র সরিয়ে রাখে এবং ৬ ঘণ্টা পর ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে থানায় হাজির করে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এস আই বেলায়েত জানান তার বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে এ উপজেলার কাচিয়া এলাকায় কথিত জিনের বাদশাহদের আবির্ভাব হয়। দীর্ঘদিন ধরে এলাকার কিছু যুবক পত্রিকায় ও সাপ্তাহিক ম্যাগাজিনে বিজ্ঞাপনে নিজেদের ওলি-আউলিয়া দাবি করে মানুষকে প্রতারিত করে আসছে। ওই কথিত জিনদের মূল টার্গেট প্রবাসীরা।  কোহেকাফ থেকে আগত জিনের সাধক জিন জাতি দিয়ে পৃথিবীর সব দেশে সব মানুষের সমস্যার সমাধান করে দিতে পারে বলে বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপনে ভন্ড এক হুজুরের ছবি দিয়ে একটি কথিত দরবার ও মাজারের নাম উল্লেখ করে কয়েকটি মোবাইল নম্বর দিয়ে রাখে প্রতারিত চক্রটি। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে হুজুরের সঙ্গে কথা বললে হুজুর তখন বিভিন্ন মসজিদ-মাদরাসায় ছদগা ও তিনটি খাসি লুটিয়ে দিতে হবে বলে প্রবাসীদের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেয়। আর এভাবে প্রবাসীদের প্রতারিত করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে উপজেলার কাচিয়া ইউপির নুন আনতে পানতা ফুরাত এমন অসংখ্য প্রতারক চক্র। বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রচারিত হওয়ার ফলে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই ধারাবাহকতায় সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে নিজেকে জিনের বাদশা দাবী করা দীন ইসলাম (৪২) কে আটক করে ডিবি পুলিশ। ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কমলেশ হাওলাদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সোমবার রাতে জিনের বাদশা দীন ইসলামকে গ্রেফতার করে। ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কমলেশ হাওলাদার জানান দীন ইসলামের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার সাথে আরো অনেকে জরিত রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আটক জিনের বাদশা দীন ইসলাম বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার বাসিন্দা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,