হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

court-judgement-hammer-rai80-311x186শেরপুরের নকলা উপজেলার চাঞ্চল্যকর আবু মিয়া হত্যা মামলার রায়ে দুই সহোদরসহ ৩ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া গ্রামের মৃত আব্দুছ ছালামের দুই ছেলে বারেক (৪৪) ও দুধু (৩৪) এবং মৃত আবছর আলীর ছেলে লাল মিয়া (৩৯)।

আদালত সূত্র জানায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে চিথলিয়া গ্রামের সফর উদ্দিনের ছেলে আবু মিয়াকে (৫০) ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করে।

এই ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৪৯) বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,