এবার শিবির নেতার পা কর্তন

sibir_rashal-swadeshnews24রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের রাসেল আলম নামের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত রাসেল আলম ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক লাবিব আবদুল্লাহ এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে জানান, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে শিবির নেতা রাসেলকে আটক করে ছাত্রলীগ। পরে তারা বিকেল ৪টার দিকে রাসেলের ডান পা কেটে বিচ্ছিন্ন করে দেয় এবং বুকে গুলি করে ফেলে রেখে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘এই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নেই। তবে মনে হচ্ছে, এটি শিবিরের অভ্যন্তরীণ কোন্দলের ফল।’

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহীতে আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,