স্বর্ণের বার আত্মসাতের দায়ে পুলিশ রিমাণ্ডে

dudok-Anti_Corruption_Commission_Bangladesh_logo22-311x186রাজধানীর রামপুরায় স্বর্ণবার আত্মসাতের ঘটনায় করা মামলার আসামিকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিরা হলেন-পুলিশ সদস্য মো. মাহিন ও গাড়ি চালক (ট্যাক্সি ক্যাব) সমির বিশ্বাস।

সোমবার বেলা ১২টার দিবে সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কার্যালয়ের উপ-পরিচালক যতন কুমার রায়।

গত ১৩ মার্চ রাতে রামপুরার ব্যাংক কলোনীর বালুর মাঠ সংলগ্ন এলাকা থেকে ২৩৫টি স্বর্ণবারসহ একটি প্রাইভেটকার আটক করে রামপুরা থানা পুলিশ। আটককৃত প্রাইভেটকারটি থানায় নিয়ে আসার পর এসআই মঞ্জুরুল আলম, পুলিশ কনস্টেবল ওহিদ এবং আকাশ পুলিশ সোর্স রনির সহযোগিতায় ১৪৯টি স্বর্ণবার সরিয়ে ফেলা হয়।

ঘটনার জানাজানি হওয়ার পর ততকালীন ওসি কৃপা সিন্ধু বালা ও ওসি নাসিম আহমেদকে থানা থেকে ক্লোজড করে ডিএমপি। কিন্তু পরবর্তীতে গোয়েন্দা পুলিশের হাতে তদন্তের ভার এলে তারা জানতে পারেন পুলিশ সদস্য মো. মাহিন ও গাড়ি চালক (ট্যাক্সি ক্যাব) সমির বিশ্বাস জড়িত।

পরে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে ১ এপ্রিল বিভিন্ন স্থান থেকে ১৪৯টি স্বর্ণবার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,