গৃহকর্মী সুরক্ষার দাবিতে মানববন্ধন

bua1-311x186গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-১৪ অবিলম্বে অনুমোদনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।

আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, “গৃহশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও শ্রমআইনে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। কিন্তু সরকার শ্রমিকদের এই অধিকার বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে না। তাই গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-১৪ অবিলম্বে অনুমোদন করতে হবে।

গৃহশ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেন্সন-১৮৯ স্বাক্ষর করলেও সরকার তা অনুসমর্থন করেনি জানিয়ে এটা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়ক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, শ্রমিক নেতা আবুল হোসেন ও জাকির হোসেন, কোয়ালিশন ফর দ্যা আরবান পোর’র নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান ইয়াত।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,