কালশি হত্যার প্ররোচনাকারীরা শনাক্ত

kalsi-bohari hotta_swadeshnews24কালশির বিহারী ক্যাম্পে ১০ জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্ররোচনাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত সহকারী কমিশনার (এডিসি) মঈনুল হাসান।

তিনি বলেছেন, “খুব শিগগিরই প্ররোচনাকারীদের আইনের আওতায় আনা হবে।”

সোমবার রাজধানী মিরপুরের কালশি বিহারী ক্যাম্প পরিদর্শণে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এডিসি হাসান আরো বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে শুধু বিহারীই নন, বাঙালিরাও আছেন। এদের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কালশি বিহারী ক্যাম্পে বিরাজমান আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ বাহিনী তৎপর রয়েছে।”

শবেবরাতের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে শনিবার ভোরে সংঘর্ষ হয়। এতে আগুনে পুড়ে ও গুলিতে ১০ জন নিহত হন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,